ইসলামের প্রতি অবহেলা
আমি তখন ভার্সিটি তে কম্পিউটার সাইন্স এ পড়ি। বয়স ২২/২৩ হবে, আমাদের ক্লাসে মোট ৭৪ জন ছাত্র-ছাত্রী। আমি আবার মাঝে মাঝে তাবলীগ জামাতে ৩ দিনে যেতাম। তাই আর যাই হোক না হোক ঠিকমত নামাজটা পড়ার চেষ্টা করতাম। যাই হোক ইসলামের প্রতি মানুষের উদাসীনতা ও অবহেলা আমার চোখে ধরা পরত। আমাদের ক্লাসে একটা ছেলে ছিল তবে তার নাম বলা যাবে না , কারণ নাম বললে গীবত হয়ে যাবে। ছেলেটা মুসলমান বটে তবে ওর কথা বার্তায় মনে হয় ও যেন জীবনে খুব বড় একটা ভুল করে ফেলেছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে। ইসলামের কথা শুনলেই অর মেজাজ খারাপ হয়ে যেতো। ওই ভার্সিটিতে আমি ৫/৬ বছর পরছিলাম কিন্তু ওকে কোনদিন রোযা রাখতে দেখি নাই। এমনকি শুক্রবারের জুম্মার নামাজও কোনদিন পড়তে দেখি নাই। যেসব মেয়েরা বোরকা পরিধান করে ক্যাম্পাস এ আসতো তাদের প্রতিও সে খুব বিরক্ত অনুভব করত। তাদেরকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট করত সে । বলত : কেমন আনস্মার্ট !!! এত বড় কলেজে পড়ে অথচ বোরকা পরে কলেজে আসে , বাপ মা তাকে কোন আধুনিকতা শেখায় নাই।ও যখন এই কথা বলত তখন আমার কাছে মনে হত কেমন বেআদব ছেলে !!! এত বড় হয়ে গেছে অথচ ওর বাপ মা ওকে ইসলাম শিখায় নাই। ওর সাথে আমার প্রায়ই কথা কাটাকাটি লাগতো।
No comments:
Post a Comment