Monday, December 23, 2013

প্রশ্ন : টয়লেট এ কি টুপি পড়ে যাওয়া যাবে কিনা ?
( আহমেদ সুলতান , দাউদকান্দি - কুমিল্লা )

উত্তর :  আমাদের ইসলাম একটি শান্তির ধর্ম।  আমাদের  রাসূল ( সা: ) ছিলেন নিঃসন্দেহে একজন আল্লাহ পাকের প্রেরিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যিনি আমাদের সবকিছু শিখিয়েছেন।  খাওয়া-দাওয়া  থেকে শুরু করে প্রস্রাব পায়খানা , লেনদেন , চলাফেরা , কথাবার্তা এমন কি হাত ও পায়ের নখ কাটা পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ  জীবন ব্যবস্থা সম্পর্কে অবজ্ঞাত করেছেন।  তিনি আমাদের টয়লেট এ যাওয়ার সময় কি কি করণীয়, টয়লেট এ কিভাবে ঢুকতে হবে, টয়লেট শেষে কি করতে হবে এমন কি টয়লেট থেকে বের হয়ে কি দু'আ  পড়তে হবে তাও শিখিয়েছেন।  
টয়লেট অবশ্যই একটি অপবিত্র জায়গা। টয়লেট এ যাওয়ার সময় কুর'আন  শরীফের কোনো আয়াত বা কোনো সূরা সাথে নেওয়া যাবে না। অবশ্যই তা রেখে যেতে হবে। কোনো দু'আ দরূদের বই বা খাতা সঙ্গে থাকলে তা রেখে যেতে হবে। কোন কোন জায়গায় পাওয়া গেছে যে পায়খানা হচ্ছে শয়তানের ঘর।  তাই পায়খানায় যাওয়ার সময় অবশ্যই দু'আ পড়ে ঢুকতে হবে।  আর অবশ্যই মাথায় টুপি পরিধান করে ঢুকতে হবে আর মহিলাদের মাথায় কাপড় দিয়ে সমস্ত চুল ঢেকে রাখতে হবে ।  পুরুষদের সর্বাবস্থায় টুপি পরিধান করা সুন্নাত। তাই পায়খানায় ও টুপি পরিধান করে যেতে হবে। টয়লেট এ অবস্থান কালে কোন ধরনের কথা বলা যাবে না। এমন কি দু'আ পড়া , জিকির করা ইত্যাদি কাজ করা যাবে না। অনেকে টয়লেট এ বসে মনের আনন্দে গান গায়। গান গাওয়াতো  এমনিতেই ইসলামে নিষেধ আছে। আর বিশেষ করে টয়লেট এ তো গান গাওয়াই যাবে না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। 

বি: দ্র: আমাদের এই ব্লগে ইসলামের আলো নামের একটি ট্যাব এ টয়লেট এ যাওয়ার সুন্নত ও নিয়ম সম্পর্কে আরেকদিন বিস্তারিত আলোচনা করা হবে । আশা করি সবাই পড়ে আ'মলের উপর উঠার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে এবং সমস্ত মুসলমানকে তার হুকুম মোতাবেক আ'মল করার তৌফিক দান করুন। ( আমীন )
- মাওলানা রিফাত মাহমুদ 
















No comments:

Post a Comment