Tuesday, December 31, 2013

অদ্ভুত প্রেমপত্র

ক্লাস ৬ এর মেয়ে ক্লাস ৮ এর ছেলেকে লিখেছে
বরাবর
আল-আমিন 
তালতলা, জনতা হাউজিং।
জনাব,
আমি আপনাকে ভালোবাসি। আমি চাই তুমিও আমাকে ভালবাসবে। তুমি যদি আমাকে ভালো না বাস তাহলে আমি তোমার আম্মুকে বলে দিব যে তুমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও। আর শোন কারেন্ট গেলে এখন আর খেলতে আসনা কেন ?  তুমি না আসলে আমার খেলতে ইচ্ছে করেনা। তুমি আর আমি যখন একসাথে লুকোচুরি খেলি তখন অনেক মজা হয়। আর শোন তুমি বস্তি ছেলেদের সাথে মার্বেল খেলো কেন? ওদের সাথে আর যেন না দেখি। আর তুমি আমার জন্য মাসুমের মতো হাত কাটবা। কেটে আমার নাম লিখবা। আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা। মাঝে মাঝে আমাকে এটা ওটা কিনে দিবা।  আমি স্কুলে ঝাল মুড়ি খাবো আর তুমি বিল দিবা। আর আমি যে তোমাকে ভালোবাসি এই কথা কাউকে বলবানা। বলবা যে তুমি আমাকে ভালোবাস কিন্তু আমি তোমাকে পাত্তা দেই না। আমি যা বলছি তাই না করলে কিন্তু তোমার আম্মুকে বলে দিব। 

ইতি তোমার স্নেহের
তানিয়া।




শিক্ষক তার ছাত্রীকে অংক শেখাচ্ছে। মনে কর তোমার কাছে ৫ টা গোলাপ আছে, আমি তোমাকে আরো ৫ টা দিলাম। তাহলে তোমার কাছে মোট গোলাপ থাকবে ১০ টি, এটাহল যোগ।
- বুঝেছ? অনেক মজা না?
- জ্বি ।
এবার ধর আমার কাছে ১০ টা চকলেট আছে, আমি তোমাকে ৮ টা দিয়ে দিলাম। আমার কাছে ২ টা থাকবে । এটা হল বিয়োগ।
- বুঝেছ? অনেক মজা, তাই না?
- জ্বি ।
এবার মনে কর, তুমি আমায় তিনটা চুমু দিলে, আর আমি তোমায় চুমু দিলাম ১২ বার । তাহলে মোট ৪ গুণ চুমু তুমি বেশি পেলে, এটা হল গুণ।
-বুঝেছ? অনেক মজা তাই না?
- জ্বি ।
দরজার পাশে দাঁড়িয়ে ছাত্রীর বাপ এতক্ষণ সব শুনছিল । ঘরে ঢুকে স্যারের ঘাড় ধরে দাড় করিয়ে দরজার কাছে নিয়ে গেল। তারপর তার পশ্চাদ্দেশে সজোরে লাথি মেরে ঘর থেকে বের করে বলে, আর এটা হল ভাগ। বুঝেছ?  মজা?



ছোট মেয়ে তার মাকে বলছে-- জানো মা আপু না অন্ধকারেও দেখতে পায়।
মা -- কেমন করে বুঝলি?

ছোট মেয়ে-- প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় যখন কারেন্ট চলে গেল তখন আপু না আমার স্যারকে বলছে এই তুমি আজ সেভ কর নাই ক্যান? 


বাঘ ও শিকারির কথোপকথন::
শিকারি:আমাকে খাবেন না প্লিজ !!!

বাঘ:কেন ?
শিকারি:দৌড়াতে দৌড়াতে রক্ত ঠান্ডা হয়ে গেছে |
বাঘ:আমার তো কোল্ড ড্রিংস ই পছন্দ



আনিস সাহেব একদিন হাটতে হাটতে দেখে একটি মেয়ে ব্রিজ থেকে লাফ দিতে যাচ্ছে।
আনিস সাহেব জিজ্ঞাস করলঃ আপনি কি আত্মহত্যা করতেছেন ???
মেয়েটাঃ হ্যাঁ...!!!
আনিস সাহেবঃ আপনি তো আত্মহত্যাই করতেছেন , তাই আমি কি আপনাকে একটা কিস করতে পারি?
মেয়েটা রাজি হল, আনিস সাহেব Kissকরল। Kiss করে জিজ্ঞাস করল আনিস সাহেবঃ আপনি কেন আত্মহত্যা করতেছেন ???
মেয়েটাঃ দেখুন, আমার কি দোষ, আমি ছেলে বলে কি মেয়েদের মতো কাপড় পড়ে একটু সাঁজতে পারি না, আজব, আমি মেয়েদের মতো কাপড় পড়তে চাই, কিন্তু আমার Family থেকে দেয় না, তাই এই জীবন আর রাখব না......!!! কথাটা শুনে আনিস সাহেব নিজেই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল......!!!



রাস্তায় এক যুবতী হেটে যাচ্ছে। এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবতীটি যুবককে তাকিয়ে থাকতে দেখে বলল-
যুবতীঃ কি দেখছেন এইভাবে??
যুবকঃ আপনাকে।
যুবতীঃ সয়তান ছেলে!! এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই?? আপনার ঘরে কি মা বোন নাই  ???????????????
যুবকঃ জ্বী মা বোন তো আছে কিন্তু নানী নাই। আপনি দেখতে একদম আমার নানীর মত।



স্ত্রীঃ উফ , এত আস্তে কেন , জোরে টেপ ।
স্বামীঃ কেন ?
স্ত্রীঃ কাজ হচ্ছে না তো ।
স্বামীঃ পারব না । হাতে জোর নেই ।
স্ত্রীঃ ধ্যাত্ ,
কতবার বলেছি রিমোট টা বদলাও ।
 







No comments:

Post a Comment